ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

বিশ্ব পর্যটন দিবস আজ: ‘পর্যটনকে নতুনভাবে ডিজাইন করতে ডিজিটাল কর্মসূচি ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ প্রতিপাদ্য

আজ ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে। এবারের বিশ্ব পর্যটন দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো ‘পর্যটনকে নতুনভাবে ডিজাইন করতে ডিজিটাল কর্মসূচি ও কৃত্রিম বুদ্ধিমত্তা’। দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের সকল জেলায় একযোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় দেশজুড়ে দিবসটি উদযাপনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রাজধানীসহ সকল জেলায় একযোগে দিবসটি পালনের নির্দেশ দিয়েছেন। গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় মন্ত্রী বলেন, এবার আমরা সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন করতে চাই। দেশের পর্যটনকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে দেশীয় কৃষ্টি-সংস্কৃতির প্রদর্শনীও থাকবে।

বিশ্ব পর্যটন দিবসের আয়োজনকে কেন্দ্র করে দেশের পর্যটন শিল্পকে বৈশ্বিক পরিমণ্ডলে আরও পরিচিত করে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনে পর্যটন খাতের বেসরকারি অংশীজনদের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন মন্ত্রী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের ফুলপুরে সংস্কারের অভাবে বিধ্বস্ত সড়ক যোগাযোগ, জনদুর্ভোগ চরমে

বিশ্ব পর্যটন দিবস আজ: ‘পর্যটনকে নতুনভাবে ডিজাইন করতে ডিজিটাল কর্মসূচি ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ প্রতিপাদ্য

আপডেট সময় : ০৬:০০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬