ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

আইনমন্ত্রীর একান্ত সচিব হলেন অতিরিক্ত জেলা জজ সাজ্জাদুর রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের একান্ত সচিব (পিএস) হিসেবে যোগদান করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাজ্জাদুর রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নতুন দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে সাজ্জাদুর রহমান ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার থেকেই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে তিনি কাজ শুরু করেছেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

আইনমন্ত্রীর একান্ত সচিব পদে সাজ্জাদুর রহমানের এই নিয়োগ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব (প্রশাসন-১) এ. এফ. এম গোলজার রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের মন্ত্রীর অভিপ্রায় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. সাজ্জাদুর রহমানকে তাঁর বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ ও বদলি করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মো. আসাদুজ্জামান গত ১৮ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব পালন শুরু করেন। মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরপরই তাঁর একান্ত সচিবের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘বেপরোয়া’, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ: ব্রিটিশ এমপি

আইনমন্ত্রীর একান্ত সচিব হলেন অতিরিক্ত জেলা জজ সাজ্জাদুর রহমান

আপডেট সময় : ০৬:০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬