ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা উন্নয়নে সহযোগিতার আশ্বাস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলনের সঙ্গে বৃহস্পতিবার সচিবালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এ সময় তিনি শিক্ষামন্ত্রীকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের অগ্রগতি এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সম্প্রতি গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো তুলে ধরেন। এসব তথ্য সম্বলিত একটি বিস্তারিত বুকলেট তিনি শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

উপাচার্য জানান, নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে শিগগিরই একটি পূর্ণাঙ্গ বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করা হবে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘বেপরোয়া’, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ: ব্রিটিশ এমপি

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা উন্নয়নে সহযোগিতার আশ্বাস

আপডেট সময় : ০৫:৩৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬