আজ তার ৬৬তম জন্মদিনে সরকারি দায়িত্ব পালনে অসদাচরণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। যুক্তরাজ্যের টেমস ভ্যালি পুলিশ আজ সকালে তাকে গ্রেপ্তার করে। এর আগে কখনো গ্রেপ্তার হননি ব্রিটেনের রাজার ভাই এই প্রিন্স।
গ্রেপ্তারের পর প্রিন্স অ্যান্ড্রু বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, একটি ‘গভীর মূল্যায়ন’ শেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। পুলিশ বর্তমানে বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
দীর্ঘদিন ধরেই প্রিন্স অ্যান্ড্রু দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ওঠা একাধিক অভিযোগের সম্মুখীন হচ্ছিলেন। তবে তিনি বরাবরই তার বিরুদ্ধে ওঠা যেকোনো অনিয়মের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছেন। রাজপরিবারের একজন সদস্য হিসেবে তার এই গ্রেপ্তার ব্রিটেনের রাজতন্ত্রে আলোড়ন সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 























