মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় এক চিঠির মাধ্যমে তিনি এই শুভেচ্ছা বার্তা পাঠান।
বুধবার পাঠানো ওই চিঠিতে যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ঐতিহাসিক বিজয় ও সফলতার জন্য শুভকামনা জানানো হয়। চিঠিতে আরও উল্লেখ করা হয়, পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব গড়ে উঠেছে।
মার্কিন প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে।
রিপোর্টারের নাম 





















