ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

বাসস ও এখন টিভির ঘটনা: তথ্যমন্ত্রীর বার্তা, ‘বিধিবদ্ধ নিয়মেই হবে সব সমাধান’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সরকারি সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে একজন সম্পাদককে বের করে দেওয়া এবং বেসরকারি টেলিভিশন ‘এখন টিভি’ থেকে একাধিক সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনাকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, “সবকিছুরই একটি বিধিবদ্ধ নিয়ম আছে। সরকার সব ঘটনা বিধিবদ্ধ নিয়মের মধ্যেই বিবেচনা করবে এবং আলাপ-আলোচনার সাপেক্ষে বিধিবিধান অনুযায়ী সমাধান বের করবে।” বৃহস্পতিবার সচিবালয়ে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বাসসের ঘটনাটি তিনি গত সন্ধ্যায় শুনেছেন এবং এটি একটি দুঃখজনক ঘটনা। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা একটি সরকারি প্রতিষ্ঠান। এখানে নিয়োগ, বহাল বা বাতিলের সুনির্দিষ্ট নিয়মকানুন রয়েছে। সরকার এ সকল বিষয়ে বিধিবদ্ধ নিয়ম মেনেই পদক্ষেপ নেবে এবং উদ্ভূত পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

একইভাবে, এখন টিভিতে ঘটে যাওয়া সমস্যা প্রসঙ্গে মন্ত্রী জানান, তিনিও বিষয়টি কেবল শুনেছেন। তিনি মালিকপক্ষ এবং ভুক্তভোগী সাংবাদিকদের সঙ্গে কথা বলে বিষয়টি ভালোভাবে বুঝে সমঝোতার ভিত্তিতে একটি সমাধানের পথ বের করার চেষ্টা করবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী স্পষ্ট করেন যে, কোনো ঘটনাকে ‘মব’ বা গণরোষের মাধ্যমে নিষ্পত্তি করার সুযোগ নেই। তিনি বলেন, “কেউ মনে করার কারণ নেই যে মব করলেই সবকিছুর সমাধান হয়ে যাবে। আমরা বারবারই বলছি, একটি প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছি।”

মন্ত্রী দেশের সাংবিধানিক কাঠামোর প্রতি সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, “দেশ থেকে শুরু করে ক্ষুদ্র প্রতিষ্ঠান যেখানেই যাই না কেন, আমরা সব সময় বিধিবিধানের মধ্যে থেকেই কাজ করার চেষ্টা করব। বিধিবিধানের বাইরে আমরা কোনো কিছুকেই বাস্তবায়ন করতে দেব না।”

বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাংবাদিক ছাঁটাই বা নিয়োগের বিষয়ে মন্ত্রী বলেন, ব্যক্তিগত মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান কাকে চাকরি দেবে বা রাখবে, তা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার। তবে কোনো সাংবাদিক যখন সংক্ষুব্ধ হবেন, তখন তথ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব হলো, ব্যক্তিগত প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সাংবাদিকদের অধিকার সংরক্ষণ করে সবকিছু হচ্ছে কি না, তা সুরক্ষা দেওয়া। তিনি এই দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন বলে জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের ফুলপুরে সংস্কারের অভাবে বিধ্বস্ত সড়ক যোগাযোগ, জনদুর্ভোগ চরমে

বাসস ও এখন টিভির ঘটনা: তথ্যমন্ত্রীর বার্তা, ‘বিধিবদ্ধ নিয়মেই হবে সব সমাধান’

আপডেট সময় : ০৪:৪৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬