ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের প্রত্যয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দেশের মানুষের বিপুল প্রত্যাশা পূরণে দ্রুততম সময়ের মধ্যে সব নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বৃহস্পতিবার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই অঙ্গীকার করেন।

মন্ত্রী বলেন, দেশের জনগণ অনেক আশা নিয়ে ভোট দিয়ে বর্তমান সরকারকে নির্বাচিত করেছে। তাদের সেই আস্থা ও বিশ্বাস ধরে রাখতে সরকার বদ্ধপরিকর। তিনি উল্লেখ করেন, জনগণের প্রতি দেওয়া প্রতিটি অঙ্গীকার দ্রুততার সঙ্গে বাস্তবায়নের মাধ্যমে তাদের প্রত্যাশা পূরণ করা হবে।

এসময় তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। দেশের সামগ্রিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। সকলেই নবনিযুক্ত মন্ত্রীকে স্বাগত জানান এবং মন্ত্রণালয়ের কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আশকোনা সড়কের জলাবদ্ধতা: ২৪ ঘণ্টার মধ্যে নিরসনের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের প্রত্যয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর

আপডেট সময় : ০৪:৪৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬