ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি, ৩ দিনের মধ্যে প্রতিবেদন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সরকারের বহুল প্রত্যাশিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যা আগামী তিন দিনের মধ্যেই এ বিষয়ে প্রতিবেদন জমা দেবে। বৃহস্পতিবার সচিবালয়ে এ-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মন্ত্রী জানান, বিদ্যমান বিভিন্ন কার্ড ও ভাতা কর্মসূচির তুলনায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রদান করা আর্থিক সহায়তা দ্বিগুণেরও বেশি হবে। তবে বর্তমানের সকল কার্ড ও ভাতা কার্যক্রম অব্যাহত থাকবে এবং নতুন ফ্যামিলি কার্ড সার্বজনীনভাবে বিতরণ করা হবে। সুবিধাভোগীদের কাছে তথ্যপ্রযুক্তির মাধ্যমে এ সহায়তা পৌঁছে দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, ফ্যামিলি কার্ড বিএনপির নতুন উদ্ভাবন, যা সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও বিস্তৃত ও কার্যকর করবে।

এদিকে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কর্মসূচির কার্যকারিতা যাচাই করে পরবর্তীতে দেশব্যাপী এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুরু হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোবিন্দগঞ্জে নিজ বাড়িতে স্কুলশিক্ষিকাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি, ৩ দিনের মধ্যে প্রতিবেদন

আপডেট সময় : ০৪:৪১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬