ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

পবিত্র রমজান উপলক্ষে বায়তুল মোকাররমে শুরু হলো মাসব্যাপী ইসলামী বইমেলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামী বইমেলা। গতকাল বুধবার ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই মেলা শুরু হয়, যা পুরো রমজান মাসজুড়েই ধর্মপ্রাণ পাঠক ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা।

এবার মেলায় মোট ৬১টি স্টল স্থান পেয়েছে। ধর্মপ্রাণ পাঠকদের কথা মাথায় রেখে মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসীর ও হাদীসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক বহু গ্রন্থ পাওয়া যাচ্ছে।

বিশেষ আকর্ষণ হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব স্টলে সকল বইয়ে থাকছে ৪০ শতাংশ কমিশন। এছাড়া, নির্বাচিত কিছু বইয়ে ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোবিন্দগঞ্জে নিজ বাড়িতে স্কুলশিক্ষিকাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা

পবিত্র রমজান উপলক্ষে বায়তুল মোকাররমে শুরু হলো মাসব্যাপী ইসলামী বইমেলা

আপডেট সময় : ০৩:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬