ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

শিক্ষামন্ত্রীর তিন অগ্রাধিকার: ক্লাসমুখী শিক্ষার্থী, কারিকুলাম পরিমার্জন ও কারিগরি শিক্ষা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিক্ষাখাতে তিনটি প্রধান এজেন্ডা ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই ঘোষণা দেন। তিনি জানান, শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি কারিকুলাম পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিমার্জন এবং কারিগরি শিক্ষার উন্নয়নে বিশেষভাবে কাজ করা হবে।

মন্ত্রী বলেন, নতুন সরকার শিক্ষাখাতকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং এর অংশ হিসেবে শিক্ষার্থীদের ক্লাসমুখী করাকে প্রথম ও প্রধান কাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মন্ত্রণালয়ের নতুন এজেন্ডাগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী জানান, দেশের সকল ইংরেজি মাধ্যম স্কুলকে আইনের আওতায় আনার বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে অবশ্যই প্রচলিত আইন ও বিধিমালা মেনে চলতে হবে। নতুন স্কুল খোলার ক্ষেত্রেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ বাধ্যতামূলক।

আসন্ন এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মন্ত্রণালয় ব্যাপক প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন যে, এবার আর নকলবিরোধী অভিযানের প্রয়োজন হবে না। শিক্ষকদের রাজপথে আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষকরা ক্লাস ছেড়ে আন্দোলন করবেন, এটি কাম্য নয়। তাদের যেন রাস্তায় নামতে না হয়, সেজন্য মন্ত্রণালয় শিক্ষকদের সকল ন্যায্য দাবি ও সমস্যা সমাধানে উদ্যোগী হবে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়কে একটি মৌলিক মন্ত্রণালয় হিসেবে আখ্যায়িত করেন, যা অন্য দশটি মন্ত্রণালয়ের মতো নয়। তিনি বলেন, এখানে পূর্বে কী কাজ হয়েছে তার একটি বিস্তারিত ডকুমেন্টেশন তৈরি করা হবে এবং কাজের মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার ও শাস্তির ব্যবস্থা প্রবর্তন করা হবে।

বই নিয়ে বাণিজ্য বন্ধ হবে বলেও আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। বেসরকারি শিক্ষকদের অবসরভাতা নিয়ে দীর্ঘদিনের নানা অভিযোগ প্রসঙ্গে তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এছাড়া, শিক্ষকদের এমপিও (মাসিক পরিশোধ আদেশ) সংক্রান্ত বিষয়গুলোও পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোবিন্দগঞ্জে নিজ বাড়িতে স্কুলশিক্ষিকাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা

শিক্ষামন্ত্রীর তিন অগ্রাধিকার: ক্লাসমুখী শিক্ষার্থী, কারিকুলাম পরিমার্জন ও কারিগরি শিক্ষা

আপডেট সময় : ০৩:৩৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬