ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

জনগণের আস্থা অর্জনে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত কাজ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে জনগণের আস্থা অর্জন এবং তাদের দ্রুত প্রত্যাশা পূরণের নির্দেশ দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, প্রায় দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হওয়ায় জনগণের প্রত্যাশা অনেক বেশি, যা বাস্তবায়নে বাহিনীগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

আজ বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এই নির্দেশনা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, সরকার তার নির্বাচনী ইশতেহার দ্রুত বাস্তবায়নে বদ্ধপরিকর। বিশেষ করে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে জনগণের প্রত্যাশা অনুযায়ী যে গণতান্ত্রিক সংস্কারের কথা বলা হয়েছে, তার অগ্রাধিকার নির্ধারণ করে দ্রুত কার্যকর করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন এবং নৈতিকতার মানোন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় জনবল নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি জানান, অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট মঞ্জুরির বিষয় থাকলেও, নতুন জনবল নিয়োগ এবং সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই এই লক্ষ্য অর্জন সম্ভব হবে।

সালাহউদ্দিন আহমদ আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নে একটি সুনির্দিষ্ট ও কার্যকর পরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি উপস্থিত দপ্তর-সংস্থার প্রধানদের কাছে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সুচিন্তিত পরামর্শ ও সুপারিশমালা তৈরির নির্দেশ দেন। এর মাধ্যমে কাঙ্ক্ষিত সংস্কারের অগ্রাধিকার ক্ষেত্রগুলো চিহ্নিত করা হবে বলে তিনি জানান।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম, বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানগণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোবিন্দগঞ্জে নিজ বাড়িতে স্কুলশিক্ষিকাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা

জনগণের আস্থা অর্জনে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত কাজ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় : ০৩:৩০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬