ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: এনসিপি নেতা আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এমপি বলেছেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না। তিনি মনে করেন, ৫১ অনুচ্ছেদ চুপ্পুর গ্রেপ্তারের বিরুদ্ধে কোনো সুরক্ষা আর অবশিষ্ট রাখেনি।

গতকাল রোববার রাতে চুয়াডাঙ্গার জীবননগর মুক্তমঞ্চে আয়োজিত ন্যায়, গণতন্ত্র, অধিকার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা ও পথসভায় তিনি এসব মন্তব্য করেন। আখতার হোসেন অভিযোগ করেন, বিএনপি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ হ্যাঁ ভোটের পক্ষে রায় দিলেও বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন করেনি।

এনসিপির এই সদস্যসচিব আরও বলেন, বিএনপি সবকিছু দলীয়করণ করার চেষ্টা করছে, এমনকি নির্বাচন কমিশনকেও দলীয়করণ করার চেষ্টা শুরু করেছে। অনুষ্ঠানে এনসিপির যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক আহসান, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ এবং জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমান, সাবেক পৌর আমির নূর ইসলাম, সেক্রেটারি ইব্রাহিম খলিল, জীবননগর পৌর যুব জামায়াতের সভাপতি আরিফুল ইসলাম জোয়ার্দার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জীবননগর উপজেলার সাবেক সদস্যসচিব হৃদয় সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে রোববার ঝিনাইদহে এবং গতকাল সোমবার চুয়াডাঙ্গায় এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থনীতিতে চাপের শঙ্কা: নতুন বেতন কাঠামো দুই বছর পেছানোর পরামর্শ আইএমএফের

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: এনসিপি নেতা আখতার হোসেন

আপডেট সময় : ০৯:০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬