ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

শিক্ষার উন্নয়নে ইশতেহার অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নে সরকার

দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনকালে পতিত ফ্যাসিবাদী সরকারের অধীনে দেশের শিক্ষা খাত মারাত্মক ধ্বংসের সম্মুখীন হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার এই খাতকে পুনরুদ্ধারের চেষ্টা করলেও স্বল্প সময়ে তেমন সাফল্য পায়নি। এই অবস্থায়, বর্তমান বিএনপি সরকার বিধ্বস্ত শিক্ষাব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করতে চায়। ইতোমধ্যে দলীয় নির্বাচনী ইশতেহার অনুযায়ী তারা শিক্ষার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।

চলতি অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং ৪০টি প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে শিক্ষা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। সূত্রমতে, দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী, উৎপাদনমুখী ও সময়োপযোগী করে গড়ে তোলার জন্য বিএনপির নির্বাচনী ইশতেহারে ৪৩টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এতে জীবনমুখী শিক্ষানীতির ওপর জোর দেওয়া হয়েছিল, বিশেষ করে প্রাথমিক শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছিল। মৌলিক মূল্যবোধ শিক্ষায় গুরুত্বারোপ এবং শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান বিশৃঙ্খলা দূর করে নিম্ন ও মধ্য পর্যায়ে চাহিদাভিত্তিক শিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে জ্ঞানভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দেওয়ার বিষয়টিও ইশতেহারে উল্লেখ করা হয়েছিল।

বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তিতে গত ১৮ জুলাই প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন সার্বিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা খাতের উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইশতেহারের কর্মসূচিগুলো দ্রুত বাস্তবায়িত হচ্ছে এবং এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

শিক্ষা খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে মাহ্দী আমিন জানান, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস ও পরিবেশবান্ধব পাটের তৈরি স্কুলব্যাগ দেওয়া হবে। শিশুদের মানসিক বিকাশ, সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ তৈরি করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা শুরু হয়েছে। দেশের লাখো পথশিশুর স্থায়ী পুনর্বাসন, শিক্ষা, চিকিৎসা ও তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ৪২০ কোটি টাকার একটি মানবিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়াও, প্রথমবারের মতো জাতীয় তাফসির প্রতিযোগিতারও আয়োজন করেছে সরকার।

তিনি আরও বলেন, মানুষ গড়ার কারিগর শিক্ষকদের জীবনযাত্রার মানোন্নয়নে তাদের সম্মানী ও বেতন-ভাতা পর্যায়ক্রমে বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। নারী শিক্ষার প্রসার ও তাদের ক্ষমতায়নে অনার্স পর্যায় পর্যন্ত ছাত্রীদের

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থনীতিতে চাপের শঙ্কা: নতুন বেতন কাঠামো দুই বছর পেছানোর পরামর্শ আইএমএফের

শিক্ষার উন্নয়নে ইশতেহার অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নে সরকার

আপডেট সময় : ০৯:০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬