ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ইসরায়েলের চোখ ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায়, তাকিয়ে মার্কিন ‘সবুজ সংকেতের’ দিকে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পাচ্ছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার জন্য জোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তবে এই হামলার চূড়ান্ত সিদ্ধান্ত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘সবুজ সংকেত’-এর অপেক্ষায় রয়েছে দেশটি। বুধবার রাতে ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের নির্দেশ দেবেন কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে যখন ব্যাপক আলোচনা চলছে, ঠিক তখনই ইসরায়েলের এই হামলার প্রস্তুতির খবর সামনে এলো। এটি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বৃদ্ধি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই ফাউন্ডেশনের সংকট: এমপিদের বেতন প্রদানের আহ্বানে নূরের সংহতি

ইসরায়েলের চোখ ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায়, তাকিয়ে মার্কিন ‘সবুজ সংকেতের’ দিকে

আপডেট সময় : ০২:৪৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬