ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি জেসি জ্যাকসন আর নেই

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ও বর্ণবাদবিরোধী লড়াইয়ের কিংবদন্তি নেতা জেসি লুইস জ্যাকসন মারা গেছেন। মঙ্গলবার পরিবারের সদস্যদের উপস্থিতিতে ৮৪ বছর বয়সে তার জীবনাবসান ঘটে। পরিবারের পক্ষ থেকে দেওয়া এক শোকবার্তায় এই প্রবীণ নেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।

জেসি জ্যাকসন ছিলেন বিশ্বখ্যাত মানবাধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের অত্যন্ত ঘনিষ্ঠ অনুসারী ও শিষ্য। দীর্ঘ কয়েক মাস ধরে তিনি স্নায়ুতন্ত্রের জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত তিনি বিদায় নিলেন।

মার্কিন রাজনীতির ইতিহাসে জেসি জ্যাকসন এক প্রভাবশালী নাম। প্রায় চার দশক আগে তিনি যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নীতিগত অবস্থানে আমূল পরিবর্তনের ডাক দিয়েছিলেন। বিশেষ করে কৃষ্ণাঙ্গ, সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় তার ভূমিকা ছিল আপসহীন। তিনি দীর্ঘদিন ধরে বর্ণবাদবিরোধী লড়াইয়ের পাশাপাশি আরব-আমেরিকান ও ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে আন্তর্জাতিক মহলে জোরালো কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন। প্রান্তিক মানুষের অধিকার আদায়ের এই লড়াকু নেতার প্রয়াণে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি জেসি জ্যাকসন আর নেই

আপডেট সময় : ১১:৫২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬