ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

পারমাণবিক চুক্তি: ইরান-যুক্তরাষ্ট্রের হাতে সময় কম, সতর্ক করলো আইএইএ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর সময় দ্রুত ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি। চলমান আলোচনাকে অত্যন্ত জটিল বলে উল্লেখ করেছেন তিনি।

একটি ফরাসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে গ্রোসি জানান, যদিও দুই পক্ষের মধ্যে সংলাপ শুরু হয়েছে, তবে আলোচনা এখনো জটিল পরিস্থিতিতে রয়েছে। তিনি বলেন, “প্রথমবারের মতো সত্যিকার অর্থে একটি সমাধানে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা এখন সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতে শুরু করেছি।”

তবে তেহরান আইএইএ-এর সঙ্গে বেশ কিছু সহযোগিতা স্থগিত করে রেখেছে। গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান তার পরমাণু স্থাপনাগুলোতে আইএইএ-এর প্রবেশাধিকার বন্ধ করে দেয়, যা চুক্তি প্রক্রিয়াকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে গোপনে তথ্য দিন: ডিএমপি কমিশনারের আহ্বান

পারমাণবিক চুক্তি: ইরান-যুক্তরাষ্ট্রের হাতে সময় কম, সতর্ক করলো আইএইএ

আপডেট সময় : ১১:২৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬