পাকিস্তান সরকার ভারতীয় নিবন্ধিত বিমান চলাচলের জন্য তাদের আকাশসীমা বন্ধ রাখার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে। এই নিষেধাজ্ঞা প্রায় ১০ মাস ধরে বলবৎ রয়েছে। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) বিমান চলাচল সংক্রান্ত নতুন নোটিশ (নোটাম) জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
নতুন নোটিশ অনুযায়ী, আগামী ২৩ মার্চ পর্যন্ত ভারতীয় নিবন্ধিত সামরিক ও বেসামরিক বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। উল্লেখ্য, পাকিস্তান গত বছরের ২৩ এপ্রিল থেকে ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। এই দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা দুই দেশের বিমান চলাচল এবং সংশ্লিষ্ট খাতের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলছে।
রিপোর্টারের নাম 























