ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

৭১ দেশের বিশাল নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ভারতের আয়োজনে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশসহ বিশ্বের ৭১টি দেশ। সমুদ্রপথে নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই বিশাল মহড়ায় বাংলাদেশের পাশাপাশি ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের নৌবাহিনী তাদের অত্যাধুনিক যুদ্ধজাহাজ নিয়ে যোগ দিয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ এই মহড়ায় দেশের প্রতিনিধিত্ব করছে। গত ১৬ ফেব্রুয়ারি, সোমবার জাহাজটি মহড়াস্থলে পৌঁছায়। আন্তর্জাতিক এই আয়োজনে অংশ নিতে আসা অন্যান্য উল্লেখযোগ্য যুদ্ধজাহাজের মধ্যে রয়েছে ইন্দোনেশীয় নৌবাহিনীর ‘কেআরআই বুং তোমো-৩৫৭’ এবং সংযুক্ত আরব আমিরাতের ‘আল ইমারাত’। আয়োজক দেশ ভারতের পক্ষে এই মহড়ায় নেতৃত্ব দিচ্ছে তাদের শক্তিশালী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের বৃহৎ আন্তর্জাতিক মহড়া অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পেশাদারিত্বের উন্নয়ন, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারস্পরিক সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে গোপনে তথ্য দিন: ডিএমপি কমিশনারের আহ্বান

৭১ দেশের বিশাল নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ

আপডেট সময় : ১০:৩৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬