ঢাকা ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

সোমালিল্যান্ডকে ইসরাইলের স্বীকৃতি: হর্ন অব আফ্রিকায় নতুন সংঘাতের হুঁশিয়ারি এরদোয়ানের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আদ্দিস আবাবায় মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরাইলের সোমালিল্যান্ডকে স্বীকৃতি আফ্রিকার জন্য তো বটেই, সোমালিল্যান্ডের জন্যও কোনো কল্যাণ বয়ে আনবে না। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই পদক্ষেপ হর্ন অব আফ্রিকা অঞ্চলে নতুন সংঘাত ও অস্থিরতা সৃষ্টি করতে পারে।

সংবাদ সম্মেলনে এরদোয়ান আঞ্চলিক দেশগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ওপর জোর দেন। তিনি বলেন, তুরস্ক এই অঞ্চলে নতুন করে কোনো ধরনের সংঘাত দেখতে চায় না।

গত ডিসেম্বরেও প্রেসিডেন্ট এরদোয়ান একই প্রসঙ্গে ইসরাইলের তীব্র সমালোচনা করেছিলেন। সে সময় তিনি ১৯৯১ সালে স্বাধীনতা ঘোষণা করা সোমালিল্যান্ডকে ইসরাইলের স্বীকৃতিকে ‘অবৈধ ও অগ্রহণযোগ্য’ আখ্যা দেন। এরদোয়ান তখন ইসরাইলকে হর্ন অব আফ্রিকা অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগও করেছিলেন।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, “আমরা বিশ্বাস করি, আঞ্চলিক দেশগুলোকে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে হবে। হর্ন অব আফ্রিকাকে বিদেশি শক্তির প্রতিযোগিতার ময়দানে পরিণত করা উচিত নয়।” এই প্রেক্ষাপটে তিনি আবারও দৃঢ়ভাবে বলেন, ইসরাইলের সোমালিল্যান্ড স্বীকৃতি সোমালিল্যান্ড বা হর্ন অব আফ্রিকা অঞ্চলের জন্য কোনো সুফল বয়ে আনবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

সোমালিল্যান্ডকে ইসরাইলের স্বীকৃতি: হর্ন অব আফ্রিকায় নতুন সংঘাতের হুঁশিয়ারি এরদোয়ানের

আপডেট সময় : ০২:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬