ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

অভিবাসন নীতিতে আস্থা হারাচ্ছেন মার্কিনরা: ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর অভিবাসন নীতি নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, তার অভিবাসন সংক্রান্ত পদক্ষেপগুলোর প্রতি মার্কিন জনগণের সমর্থন এখন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে পুরুষ ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

রয়টার্স ও ইপসোসের যৌথ উদ্যোগে পরিচালিত চার দিনব্যাপী এক জরিপের ফলাফলে এই নেতিবাচক চিত্র উঠে এসেছে। গত সোমবার শেষ হওয়া ওই জরিপে অংশ নেওয়া উত্তরদাতাদের মধ্যে মাত্র ৩৮ শতাংশ জানিয়েছেন, ট্রাম্প অভিবাসন ইস্যুতে সঠিক পথে রয়েছেন। এর আগে গত জানুয়ারি মাসে পরিচালিত জরিপে এই সমর্থনের হার ছিল ৩৯ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রাথমিক সময়ে ট্রাম্পের অভিবাসন নীতির প্রতি জনসমর্থন যেখানে প্রায় ৫০ শতাংশে উঠেছিল, কয়েক মাসের ব্যবধানে তা এখন তলানিতে এসে ঠেকেছে। মূলত কঠোর অভিবাসন নীতি এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে খোদ মার্কিন নাগরিকদের মধ্যেই দ্বিধাবিভক্তি ও অসন্তোষ বাড়ছে, যার প্রতিফলন ঘটেছে এই নতুন জনমত জরিপে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

অভিবাসন নীতিতে আস্থা হারাচ্ছেন মার্কিনরা: ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধস

আপডেট সময় : ১২:২৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬