মার্কিন নৌবাহিনী প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চল এবং ক্যারিবিয়ান সাগরে তিনটি সন্দেহজনক মাদক পাচারকারী নৌযানে অভিযান চালিয়েছে। এই অভিযানে মোট ১১ জন নিহত হয়েছেন, যাদের সবাই পুরুষ বলে জানা গেছে। গত সোমবার রাতে চালানো এই সফল অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রতিরক্ষা দক্ষিণাঞ্চলীয় কমান্ড (US Central Defense Southern Command) মঙ্গলবার এক বিবৃতিতে এই অভিযানের তথ্য নিশ্চিত করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পূর্ব প্রশান্ত মহাসাগরের দুটি নৌযানে ৮ জন এবং ক্যারিবিয়ান সাগরের একটি নৌযানে ৩ জন নিহত হন।
উল্লেখ্য, এই দুটি সাগরপথ দিয়ে যুক্তরাষ্ট্রে মাদকের প্রবাহ ভয়াবহ মাত্রায় বৃদ্ধি পেয়েছে বলে দীর্ঘ দিন ধরে অভিযোগ ছিল। এই উদ্বেগের পরিপ্রেক্ষিতে, গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী, বিশেষ করে নৌবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে মাদক পাচারবিরোধী ব্যাপক অভিযান শুরু করে।
সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত মার্কিন নৌবাহিনী এই অঞ্চলে অন্তত ৪০টিরও বেশি অভিযান পরিচালনা করেছে। সর্বশেষ এই অভিযানটি চলমান মাদকবিরোধী কার্যক্রমেরই একটি অংশ।
রিপোর্টারের নাম 























