ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ট্রাম্পের প্রস্তাবিত ‘শান্তি বোর্ড’ প্রত্যাখ্যান করল ভ্যাটিকান, গুরুত্ব দিচ্ছে জাতিসংঘকে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক ‘শান্তি বোর্ড’-এ যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভ্যাটিকান সিটি। বৈশ্বিক সংকট নিরসনে জাতিসংঘকে পাশ কাটিয়ে নতুন কোনো কাঠামোর প্রয়োজনীয়তা দেখছে না দেশটি। মঙ্গলবার ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী কার্ডিনাল পিয়েত্রো পারোলিন আনুষ্ঠানিকভাবে এই অবস্থান পরিষ্কার করেন।

গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত পরবর্তী যুদ্ধবিরতি কার্যকর এবং বিধ্বস্ত ভূখণ্ড পুনর্গঠনের তদারকি করতে ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে এই ‘শান্তি বোর্ড’ গঠনের পরিকল্পনা করেন। তবে সময়ের ব্যবধানে এর পরিধি বাড়িয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংঘাত নিরসনের একটি প্ল্যাটফর্ম হিসেবে এটিকে উপস্থাপন করা হয়। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হতে পারে জাতিসংঘের সমান্তরাল বা বিকল্প একটি আন্তর্জাতিক কাঠামো গড়ে তোলা।

ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী কার্ডিনাল পিয়েত্রো পারোলিন জানান, আন্তর্জাতিক সংকট মোকাবিলায় জাতিসংঘের যে ঐতিহ্যগত ও প্রধান ভূমিকা রয়েছে, তাকেই সমুন্নত রাখা উচিত। শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বিদ্যমান আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকার ওপরই ভ্যাটিকান বেশি গুরুত্ব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত জানুয়ারিতে দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এই ‘শান্তি বোর্ড’ চালুর ঘোষণা দেন। প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যে অন্তত ১৯টি দেশ এই বোর্ডের প্রতিষ্ঠাতা সনদে স্বাক্ষর করেছে।

তবে এই উদ্যোগটি শুরু থেকেই নানা বিতর্কের জন্ম দিয়েছে। এই বোর্ডের স্থায়ী সদস্যপদ পাওয়ার শর্ত হিসেবে দেশগুলোকে এক বিলিয়ন মার্কিন ডলার প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া ইউক্রেনে সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিকভাবে সমালোচিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই বোর্ডে আমন্ত্রণ জানানোর বিষয়টিও ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। মূলত এসব কারণেই ভ্যাটিকান এই নতুন জোট থেকে নিজেদের সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুন, অন্যথায় পরিণতি ভয়াবহ হবে: জামায়াত

ট্রাম্পের প্রস্তাবিত ‘শান্তি বোর্ড’ প্রত্যাখ্যান করল ভ্যাটিকান, গুরুত্ব দিচ্ছে জাতিসংঘকে

আপডেট সময় : ১১:৫৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬