ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

আজ থেকে পবিত্র রমজানের রোজা শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর পরিপ্রেক্ষিতে আজ বুধবার থেকে সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাত এবং মধ্যপ্রাচ্যের অধিকাংশ মুসলিম দেশে রোজা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার পর আজ থেকেই ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনা শুরু করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবে সূর্যাস্তের পরপরই রমজানের চাঁদ দেখার খবর নিশ্চিত করে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ১৪৪৭ হিজরি সনের এই পবিত্র মাস উপলক্ষে চাঁদ দেখা দলগুলো আকাশ পর্যবেক্ষণে বিশেষ নজরদারি চালিয়েছিল। কয়েক মিনিটের মধ্যেই চাঁদ দেখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় এবং বুধবার থেকে রোজা পালনের সিদ্ধান্ত জানানো হয়।

সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও একই দিনে রোজা শুরু করেছে। গতকাল রাতে সেহরি খেয়ে ধর্মপ্রাণ মুসলমানরা আজ ফজরের নামাজ আদায়ের পর থেকে রোজা পালন করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

আজ থেকে পবিত্র রমজানের রোজা শুরু

আপডেট সময় : ০৬:০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬