ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে আন্তর্জাতিক মানের: স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস উপাচার্যের

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে কাজ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। তিনি বলেন, শিক্ষক নিয়োগসহ সকল প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নও পরিকল্পিত ও জবাবদিহিতার ভিত্তিতে সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার রাণীশংকৈল প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। তিনি আরও বলেন, একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তোলা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। এ কাজে স্থানীয় জনগণ, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় উপাচার্য ড. ইসরাফিল শাহীন স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনার উপর জোর দেন। তিনি বলেন, এ লক্ষ্যে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ প্রয়োজন। সভায় সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মহাদেব বসাক, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, প্রেসক্লাব সাবেক সভাপতি মোবারক আলী এবং সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান বাকি।

সাংবাদিকরা নবগঠিত বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন, যা উপাচার্য গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: পেনশনের সাথে গ্র্যাচুইটি সুবিধা

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে আন্তর্জাতিক মানের: স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস উপাচার্যের

আপডেট সময় : ০৫:৪৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬