ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সম্মাননা: মামুন ‘বেস্ট কন্ট্রিবিউটর’ নির্বাচিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)-এর এক যুগ পূর্তি উদযাপন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্প্রতি সম্পন্ন হয়েছে। এই বর্ণাঢ্য আয়োজনে দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ‘বেস্ট কন্ট্রিবিউটর অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা সাংবাদিকদের পুরস্কৃত করা হয়। এর মধ্যে রিপোর্টার ক্যাটাগরিতে ‘বেস্ট রিপোর্ট অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন নাঈমুর রহমান রিজভী। আব্দুল্লাহ আল মামুন ‘বেস্ট কনট্রিবিউটর অব দ্য ইয়ার’ হিসেবে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এছাড়া, নিউজ ক্যাটাগরিতে আবু শামা প্রথম স্থান, আনিসুর রহমান দ্বিতীয় স্থান এবং চৌধুরী মাসাবিহ তৃতীয় স্থান অধিকার করেছেন।

ইমার্জিং রিপোর্টার ক্যাটাগরিতে আকাশ আল মামুন প্রথম স্থান অর্জন করেছেন। ফিচার ক্যাটাগরিতে তানভীর মাহিম দ্বিতীয় এবং খায়রুল আমিন মাসুম তৃতীয় স্থান লাভ করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কুবিসাসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. হায়দার আলী। এছাড়াও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কুবিসাসের সভাপতি সাঈদ হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সম্মাননা: মামুন ‘বেস্ট কন্ট্রিবিউটর’ নির্বাচিত

আপডেট সময় : ০৮:৪৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬