খেলাফত মজলিস জাতীয় সংসদে উত্থাপিত ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে ঋণনির্ভর ও উচ্চাভিলাসী আখ্যায়িত করেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত বাজেটকে গতানুগতিক ঋণনির্ভর উচ্চাভিলাসী আখ্যায়িত করে দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ঋণনির্ভর এ বিশাল ঘাটতি বাজেটে অর্থনৈতিক সংকট দূর হবে না।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত এ বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বিশাল অংকের ঘাটতি রয়েছে। এই ঘাটতি মেটাতে দেশ-বিদেশ থেকে চড়া সুদে ঋণ নিতে হবে সরকারকে। বিশেষ করে দেশীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সরকার ১ লাখ ২৭ হাজার কোটি টাকা ঋণ নিবে, যা বেসরকারি ও ব্যক্তিগত খাতে বিনিয়োগে বাধাগ্রস্ত করবে। যদিও তা গত বছরের চেয়ে ৬ হাজার কোটি টাকা কম, যা ইতিবাচক। বিদেশ থেকে ঋণ নেয়া হবে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা। বাজেট ব্যয়ের বিশাল অংশ খরচ হবে ঋণের সুদ পরিশোধে, অর্থাৎ ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা। বাজেট ব্যয়ের বৃহত্তম খাত হচ্ছে সুদ পরিশোধ। পরিচালন ব্যয় ও সুদ পরিশোধের মত অনুন্নয়ন খাতেই ব্যয় হবে বাজেটের অধিকাংশ অর্থ। বাজেটকে সব শ্রেণি-পেশার মানুষের জন্য নিরাপদ বলা হলেও বাস্তবে এর কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। আর প্রস্তাবিত বাজেটে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাও বাস্তবসম্মত নয়। অর্থনৈতিক গণতন্ত্রায়নের কথা বলা হলেও বাজেটে এর প্রতিফলন নেই।
বিবৃতিতে নেতারা আরও বলেন, প্রস্তাবিত বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর চেষ্টা করা হয়েছে, যাকে তারা সাধুবাদ জানান। শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রতিটিতে পর্যায়ক্রমে জিডিপি বরাদ্দের টার্গেট ৫% করাকেও ইতিবাচক মনে করেন তারা এবং আগামী ২ বছরের মধ্যে তা বাস্তবায়ন চান। ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়ানোর কৌশল অবশ্যই ভালো উদ্যোগ। কিন্তু ঋণ নির্ভর বাজেটের কারণে জনগণের উপর জাতীয় ঋণের বোঝা আশঙ্কাজনকভাবে বেড়েই চলছে। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ সংকটের নিপতিত হতে বাধ্য। বিনিময়করণ এবং সাশ্রয়ী ও সহজীকৃত ব্যবসার পরিবেশের কথা বলা হলেও যেভাবে ট্যাক্সের জালে খুচরা ব্যবসায়ীদের আটকানোর কথা এসেছে, তাতে তারা হতাশ। সরকারি কর্মচারীদের বেতন-ভাতা মূল্যস্ফীতির সাথে সমন্বয় করার কথা বলা হলেও সাধারণ জনগণের বিষয়ে কোনো
রিপোর্টারের নাম 





















