ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি প্রায় সম্পন্ন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তির চূড়ান্ত বিষয়গুলো অনুমোদন পাওয়ায় তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করেছেন।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আলোচনা দেশটির সর্বোচ্চ নেতৃত্বের পর্যায়ে অনুমোদিত হয়েছে। এই কারণে আমি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে, আজ সন্ধ্যায় ইরানের বিরুদ্ধে নির্ধারিত হামলা বাতিল করেছি। তিনি বলেন, আলোচনা এবং চূড়ান্ত বিষয়গুলো উভয় পর্যায়েই সংশ্লিষ্ট সব পক্ষের অনুমোদন পেয়েছে।

ট্রাম্প জানান, অনুমোদন দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরাইল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান ও মিসর। তিনি আরো বলেন, চুক্তিটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে। চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ইরানের সঙ্গে চুক্তি খুব কাছাকাছি বলে ট্রাম্প এই প্রথম দাবি করছেন না। এর আগেও তিনি এমন ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। তবে, চলতি সপ্তাহের শুরুতে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাবিত চুক্তির সর্বশেষ খসড়া পাঠিয়েছে বলে জানা গেছে। এই সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান পরপর কয়েকদিন পাল্টাপাল্টি হামলা চালালেও মার্কিন কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনা সিটি মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড: দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, হতাহতের খবর নেই

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি প্রায় সম্পন্ন: ট্রাম্প

আপডেট সময় : ১২:১৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬