চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে এক শিশু বলাৎকারের অভিযোগে রায়হান ও রনি নামে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের চাঁপাইনবাবগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার রাতে উপজেলার বড়পুকুরিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এই তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন, সদর উপজেলার বড়পুকুরিয়া এলাকার আবদুর রাকিবের ছেলে রহমত রনি (১৫) এবং আবদুল হাকিমের ছেলে রায়হান (১৫)।
পুলিশ জানায়, বুধবার বিকেলে সদর উপজেলার বড়পুকুরিয়া এলাকায় শিশুটি তার বাড়ির পেছনের মাঠে খেলা করছিল। এ সময় কৌশলে তাকে ধর্ষণ করে দুই কিশোর। পরে ঘটনাটি তার পরিবারকে জানালে তারা পুলিশে খবর দেয়।
শিশু বলাৎকারের ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 























