ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ইসরাইলি নারীসহ দুই পর্যটক গণধর্ষণ, যুবক হত্যায় ৩ ভারতীয়র মৃত্যুদণ্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ভারতের কর্ণাটক রাজ্যে এক ইসরাইলি পর্যটকসহ দুই নারীকে গণধর্ষণ এবং এক স্থানীয় যুবককে হত্যার দায়ে তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) কর্ণাটকের একটি আদালত এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন।

গত বছরের মার্চে কোপ্পাল জেলায় সংঘটিত হয় এই নৃশংস ঘটনা। সে সময় পাঁচজনের একটি পর্যটক দল হামলার শিকার হয়। এই দলে ছিলেন মহারাষ্ট্র ও ওড়িশা থেকে আসা দুই ভারতীয় নাগরিক, একজন আমেরিকান পর্যটক, একজন ইসরাইলি পর্যটক এবং কোপ্পালের একটি হোমস্টের মালিক।

ঘটনার দিন হোমস্টের মালিক পর্যটকদের নিয়ে দর্শনীয় স্থান পরিদর্শনে বেরিয়েছিলেন। সে সময় মোটরসাইকেলে করে আসা তিন অভিযুক্ত—মল্লেশ, সাইকুমার ও শরনবাসভারাজ—তাদের পথরোধ করে। একটি কথিত আর্থিক বিরোধ মীমাংসার অজুহাতে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুতই সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা পর্যটক দলের তিন পুরুষ সদস্যকে জোরপূর্বক পাশের একটি খালে ফেলে দেয় এবং দুই নারীকে গণধর্ষণ করে। পুরুষদের খাল থেকে উঠে আসতে বাধা দিতে তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। এই হামলায় একজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং অপর একজন খালে ডুবে মারা যান। রাষ্ট্রপক্ষ জানায়, আমেরিকান পর্যটকের সহায়তায় একজন প্রাণে বাঁচলেও এই ঘটনায় দুই পুরুষ সদস্যের মৃত্যু হয়।

আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ, হত্যা, হত্যা চেষ্টা, ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হয়েছে। সরকারি কৌঁসুলি জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ ধারায় বিচারক সাদানন্দ নাগাপ্পা নাইক হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া, গণধর্ষণের অপরাধে তাদের ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত’ কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবার ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত ১৩ শিক্ষক-শিক্ষার্থী

ইসরাইলি নারীসহ দুই পর্যটক গণধর্ষণ, যুবক হত্যায় ৩ ভারতীয়র মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০২:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬