ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

মার্কিন হাইস্কুল হকি ম্যাচে বন্দুক হামলা: ২ জন নিহত, ৩ জন গুরুতর আহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের পাওটাকেট শহরে একটি হাইস্কুল আইস হকি খেলা চলাকালে বন্দুক হামলায় অন্তত দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।

পাওটাকেট পুলিশপ্রধান টিনা গনকাল্ভস স্থানীয় সময় সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে জানান, সন্দেহভাজন হামলাকারী গুলি চালানোর পর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, এটি সম্ভবত একটি পূর্বপরিকল্পিত হামলা, যার পেছনে পারিবারিক বিরোধ কাজ করেছে। তবে সন্দেহভাজন ব্যক্তি বা নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ২৮ মিনিটে প্রথম জরুরি ফোনকলটি আসে। হামলার আগে কী ঘটেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বিভিন্ন গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার একটি ভিডিও ফুটেজে প্রায় ছয় সেকেন্ডের মধ্যে আনুমানিক ১৩টি গুলির শব্দ শোনা যায়। এরপর প্রায় ১১ সেকেন্ড পর ক্যামেরার বাইরে থেকে আরও একটি গুলির শব্দ পাওয়া যায়। গুলির শব্দ শোনামাত্র দর্শক ও শিক্ষার্থীরা আতঙ্কে মেঝেতে শুয়ে পড়েন, নিরাপদ আশ্রয়ের চেষ্টা করেন এবং পরে দ্রুত স্থান ত্যাগ করেন। এই ঘটনা পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতির সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় ২৩১ মাদক গডফাদারের নিয়ন্ত্রণে শতাধিক স্পট, উদ্বেগ বাড়ছে

মার্কিন হাইস্কুল হকি ম্যাচে বন্দুক হামলা: ২ জন নিহত, ৩ জন গুরুতর আহত

আপডেট সময় : ০৯:৩০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬