ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

মালয়েশিয়ার তেরেঙ্গানুতে অভিবাসন বিভাগের সাঁড়াশি অভিযান: ২২২ বাংলাদেশিসহ আটক ২২৬

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত এক বিশেষ অভিযানে ২২২ জন বাংলাদেশিসহ মোট ২২৬ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় ইমিগ্রেশন বিভাগ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) নেতৃত্বে পরিচালিত এই অভিযানে জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), জনশক্তি বিভাগ (জেটিকে) এবং নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের (সিআইডিবি) মোট ৬৪ জন কর্মকর্তা অংশ নেন। অভিযান চলাকালে ৩১৬ জন বিদেশি নাগরিকের নথিপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে ২২৬ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ২২২ জনই বাংলাদেশি নাগরিক। এছাড়া ৩ জন ইন্দোনেশীয় এবং ১ জন ভারতীয় নাগরিক রয়েছেন। তাদের বিরুদ্ধে বৈধ কোনো ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত সময় অবস্থান করা এবং ভিসার শর্ত লঙ্ঘনের মতো অভিযোগ আনা হয়েছে। মালয়েশীয় ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ১৯৬৩ রেগুলেশনের ৩৯(বি) ধারায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ জানান, চলতি বছরের শুরু থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তেরেঙ্গানুতে ৪১৫ জন অনিবন্ধিত অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের তালিকায় বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মায়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভারত ও নেপালের নাগরিকরা রয়েছেন।

গ্রেপ্তারকৃত প্রবাসীদের বর্তমানে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আজিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে। তেরেঙ্গানু রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে দেশটির ইমিগ্রেশন বিভাগ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় ২৩১ মাদক গডফাদারের নিয়ন্ত্রণে শতাধিক স্পট, উদ্বেগ বাড়ছে

মালয়েশিয়ার তেরেঙ্গানুতে অভিবাসন বিভাগের সাঁড়াশি অভিযান: ২২২ বাংলাদেশিসহ আটক ২২৬

আপডেট সময় : ১০:৪৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬