ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ভারতে এআই সম্মেলন, বিশ্বনেতা ও শীর্ষ প্রযুক্তিবিদদের অংশগ্রহণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে পাঁচ দিনব্যাপী একটি আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে নয়াদিল্লিতে। এআই ইমপ্যাক্ট সামিট শীর্ষক এই সম্মেলনের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনে কর্মসংস্থান, শিশুদের নিরাপত্তা এবং এআই ব্যবহারের নীতিমালা নিয়ে আলোচনা হচ্ছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ভারত সরকার জানিয়েছে, এবারের সম্মেলনে প্রায় আড়াই লাখ মানুষ অংশ নিচ্ছেন। এতে ২০ জন রাষ্ট্রপ্রধান ও বহু মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি উপস্থিত আছেন। সম্মেলনের লক্ষ্য এআই নিয়ে বৈশ্বিক সহযোগিতা ও নীতিনির্ধারণে একটি যৌথ রূপরেখা তৈরি করা।

এআই প্রযুক্তি দ্রুত বিশ্ব অর্থনীতি ও শ্রমবাজারে প্রভাব ফেলছে। জেনারেটিভ এআই থেকে শুরু করে স্বাস্থ্য, প্রতিরক্ষা ও জলবায়ু গবেষণায় এর ব্যবহার বাড়ছে। এর আগে এই সম্মেলন ফ্রান্স, যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত হয়েছে।

ভারত এই আয়োজনের মাধ্যমে উন্নত দেশ ও গ্লোবাল সাউথের মধ্যে সেতুবন্ধন হিসেবে নিজেদের তুলে ধরতে চায়। দেশটির তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এআইকে মানবকল্যাণ ও টেকসই উন্নয়নে কাজে লাগাতে হবে।

সম্মেলনে অংশ নিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা এবং প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীরা। সম্মেলন শেষে একটি যৌথ প্রস্তাবনার ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবার ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত ১৩ শিক্ষক-শিক্ষার্থী

ভারতে এআই সম্মেলন, বিশ্বনেতা ও শীর্ষ প্রযুক্তিবিদদের অংশগ্রহণ

আপডেট সময় : ০৮:৪৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬