ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত হলে পাশে দাঁড়াবে আফগানিস্তান: তালেবান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিক হামলা চালায় এবং তেহরান সাহায্য চায়, তবে আফগানিস্তান তাদের পাশে থাকবে বলে জানিয়েছে তালেবান সরকার। রোববার (১৫ ফেব্রুয়ারি) তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র আরও জানান, “ইরানের প্রতি আফগান জনগণের সহানুভূতি রয়েছে এবং ইরান চাইলে আমরা তাদের সহায়তা করতে প্রস্তুত। আফগানিস্তান কোনো যুদ্ধ চায় না; বরং আমরা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী।” তিনি আশা প্রকাশ করেন যে, ইরান সাম্প্রতিক সময়ে যে সহনশীলতা দেখিয়েছে, তার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো সংঘাতের পরিস্থিতি তৈরি হবে না।

মধ্যপ্রাচ্যজুড়ে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই ঘোষণা এল। যুক্তরাষ্ট্র ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে যুদ্ধবিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিংকন’সহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ওই অঞ্চলে মোতায়েন করেছে। এছাড়াও, আরও একটি রণতরী ওই এলাকায় পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো সম্ভাব্য যুদ্ধ এড়াতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। তাদের আশঙ্কা, যদি বড় ধরনের সংঘাত শুরু হয়, তবে পুরো অঞ্চলে মারাত্মক আর্থিক ও মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবার ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত ১৩ শিক্ষক-শিক্ষার্থী

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত হলে পাশে দাঁড়াবে আফগানিস্তান: তালেবান

আপডেট সময় : ০৮:০০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬