ইংলিশ প্রিমিয়ার লিগের খ্যাতনামা ক্লাব আর্সেনালের ২২ বছরের বিশ্বস্ত কর্মী, কিটম্যান মার্ক বনিক (৬২) সম্প্রতি এক গুরুতর অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসনের সমালোচনামূলক মন্তব্য করার জেরেই তাকে তার দীর্ঘদিনের কর্মস্থল থেকে বরখাস্ত করা হয়েছে। বর্তমানে, বনিক এই চাকরিচ্যুতির বিরুদ্ধে ক্লাবটির বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
সাক্ষাৎকারে বনিক জানান, গত বছর ডিসেম্বরে গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট করেছিলেন। এর পরপরই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি আরও বলেন, তার করা মন্তব্যগুলো ছিল সম্পূর্ণ রাজনৈতিক মতপ্রকাশের অংশ, কোনোভাবেই তা বিদ্বেষপূর্ণ বা বৈষম্যমূলক ছিল না। তার মতে, এই পদক্ষেপ তার মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ।
রিপোর্টারের নাম 

























