ঢাকা ১২:২০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

রোনালদো ভক্তের কণ্ঠে মেসির জয়গান: বিশ্বমঞ্চে ইতিহাস গড়ার অপেক্ষায় আর্জেন্টাইন তারকা

ফুটবল মাঠে লিওনেল মেসির মুখোমুখি হওয়া যেকোনো প্রতিপক্ষের জন্য একটি বিরাট মনস্তাত্ত্বিক পরীক্ষা। বিশ্বকাপের ‘জে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার ডালাসে অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাজার সেই পরীক্ষার মুখোমুখি হচ্ছেন। আর্জেন্টিনার জন্য এই ম্যাচটি নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার লড়াই, আর মেসির জন্য ইতিহাস গড়ার মঞ্চ। তবে এই হাইভোল্টেজ ম্যাচের আগে এক চমকপ্রদ স্বীকারোক্তি দিয়ে পাদপ্রদীপের আলোয় চলে এসেছেন অস্ট্রিয়ান গোলবারের এই প্রাচীর।

নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। সেই ম্যাচে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছেন এলএমটেন। অস্ট্রিয়ার বিপক্ষে আর একটি গোল করলেই এককভাবে এই রেকর্ডের চূড়ায় বসবেন তিনি। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে ৩০ বছর বয়সী অস্ট্রিয়ান গোলরক্ষক আলেকজান্ডার শ্লাজার অকপটে স্বীকার করেছেন, তিনি আসলে লিওনেল মেসির নয়, বরং ক্রিশ্চিয়ানো রোনালদোর একনিষ্ঠ ভক্ত!

রেড বুল সালজবুর্গের এই তারকা বলেন, ‘সত্যি কথা বলতে আমি আসলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত।’ শুরুতেই নিজের পছন্দের কথা পরিষ্কার করে দিলেও মেসির শ্রেষ্ঠত্ব স্বীকার করতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি শ্লাজার। আর্জেন্টাইন জাদুকরকে প্রশংসায় ভাসিয়ে তিনি বলেন, ‘তিনি এমন একজন খেলোয়াড়, যিনি এত দীর্ঘ সময় ধরে অবিশ্বাস্য রকমের উঁচুস্তরে পারফর্ম করে আসছেন যে, তাকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলা বা বলার চেষ্টা করাটাও ধৃষ্টতার শামিল।’

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে অস্ট্রিয়াও দারুণ ছন্দে রয়েছে। নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে তারা, যেখানে পোস্টের নিচে চমৎকার খেলেছেন শ্লাজার। তবে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি যে সম্পূর্ণ ভিন্ন মাত্রার, তা তিনি ভালো করেই বোঝেন। মাঠে মেসির উপস্থিতি প্রতিপক্ষের ওপর যে বাড়তি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে, সেটিও মনে করিয়ে দিয়েছেন এই গোলরক্ষক।

মেসির প্রভাব নিয়ে শ্লাজার আরও যোগ করেন, ‘মাঠে তার উপস্থিতি অসাধারণ এবং সেটি তার দলের মধ্যেও পরিষ্কার দেখা যায়। তিনি যখন মাঠে থাকেন, তখন যে শক্তি তৈরি করেন এবং যে আবহ ছড়িয়ে দেন, তা দুর্দান্ত। আর হ্যাঁ, এ কারণেই আমি ম্যাচটি খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ আর্জেন্টাইন অধিনায়কের এই জাদুকরী আবহকে রুখে দিতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় আহত শিবির নেতা সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর

রোনালদো ভক্তের কণ্ঠে মেসির জয়গান: বিশ্বমঞ্চে ইতিহাস গড়ার অপেক্ষায় আর্জেন্টাইন তারকা

আপডেট সময় : ১০:৩৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬