ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

যুদ্ধ হলে ট্রাম্পের জন্য ‘শিক্ষণীয়’ হবে: ইরানের কড়া হুঁশিয়ারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। তেহরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো যুদ্ধ ট্রাম্পের জন্য ‘শিক্ষণীয়’ হবে। তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দেন, ট্রাম্প যদি যুদ্ধই চান, তাহলে তার আলোচনার কথা বলা উচিত নয়।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যখন তীব্র উত্তেজনা চলছে, তখনই ইরানের শীর্ষ এই সেনাকর্তা এমন মন্তব্য করলেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে ইরানে শাসনব্যবস্থার পরিবর্তনই ‘সবচেয়ে ভালো সমাধান’ হতে পারে। তিনি আরও জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনা ব্যর্থ হলে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড শিগগিরই ওই অঞ্চলে পাঠানো হবে।

ট্রাম্পের ভাষ্যমতে, ‘যদি কোনো চুক্তি না হয়, তবে আমাদের এটির (বিমানবাহী রণতরী) প্রয়োজন হবে’।” তার এই মন্তব্যের পরই ইরানের পক্ষ থেকে এমন কঠোর প্রতিক্রিয়া এলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪

যুদ্ধ হলে ট্রাম্পের জন্য ‘শিক্ষণীয়’ হবে: ইরানের কড়া হুঁশিয়ারি

আপডেট সময় : ০৪:৩৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬