তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ইসরাইলের প্রভাবমুক্ত হয়ে বসতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।
তিনি জানান, পরমাণু বিষয়ক আলোচনার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। আঞ্চলিক দেশগুলো এই আলোচনাকে সফল করতে সহায়তা করার প্রচেষ্টা চালাচ্ছে বলেও উল্লেখ করেন লারিজানি। তিনি জোর দিয়ে বলেন, ইরান এই আলোচনা প্রক্রিয়ায় সহযোগিতার জন্য পুরোপুরি প্রস্তুত। তবে লারিজানি সতর্ক করে বলেন, আলোচনার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা উচিত নয়। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো আলোচনার বিষয়বস্তু হবে না। তার মতে, যদি অন্যান্য বিষয় এই আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়, তবে তা সমগ্র প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে।
রিপোর্টারের নাম 






















