ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিসিবির ২ কোটি টাকার অনুদান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) তার শারীরিক শিক্ষা কেন্দ্র আধুনিকীকরণ এবং ক্রিকেট মাঠের অবকাঠামোগত সংস্কারের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ২ কোটি টাকার একটি উল্লেখযোগ্য অনুদান পেয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি এক বিবৃতিতে জানান, এই গুরুত্বপূর্ণ উদ্যোগটি বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান পিএইচডি এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি তারা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

ডাকসু ভিপি আরও বলেন, “আমাদের ক্রীড়া সম্পাদক আরমান হোসেন এবং কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিনের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার ফলেই এই অনুদান প্রাপ্তি সম্ভব হয়েছে। তাদের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ।”

তিনি উল্লেখ করেন যে, নির্বাচিত হওয়ার পর থেকেই ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামো সংস্কার এবং খেলাধুলার পরিবেশ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভিপি আশা প্রকাশ করেন যে, খুব দ্রুত সময়ের মধ্যেই সেন্ট্রাল ফিল্ডের সংস্কার কাজ সম্পন্ন হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র ও ক্রিকেট গ্রাউন্ড একটি আধুনিক ও শিক্ষার্থীবান্ধব কেন্দ্রে পরিণত হবে। এই অনুদান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ এবং সামগ্রিক ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চোর আটক ঘিরে রণক্ষেত্র রায়পুর: পুলিশ-জনতা সংঘর্ষে আহত ২০, সড়ক অবরোধে ভোগান্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিসিবির ২ কোটি টাকার অনুদান

আপডেট সময় : ১১:৪৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬