ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

মাত্র ১৮১৮ টাকার কিস্তিতে স্বপ্নের কক্সবাজার, নভোএয়ারের বিশেষ ভ্রমণ প্যাকেজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ভ্রমণপিপাসুদের জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। মাসিক মাত্র ১৮১৮ টাকা কিস্তিতে দুই রাতের কক্সবাজার ভ্রমণের বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে সংস্থাটি। আগামী ১৫ই মার্চ পর্যন্ত এই আকর্ষণীয় অফারটি উপভোগ করতে পারবেন আগ্রহী ভ্রমণকারীরা।

নভোএয়ারের এই প্যাকেজটি গ্রহণ করতে ন্যূনতম দুইজন ভ্রমণকারীকে একসঙ্গে প্যাকেজটি কিনতে হবে। এর আওতায় কক্সবাজার যাওয়া-আসার বিমান টিকিট ও সব ধরনের ট্যাক্স অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি, ভ্রমণকারীরা সি প্যালেস হোটেলে থাকার সুবিধা পাবেন এবং কক্সবাজার বিমানবন্দর থেকে হোটেলে যাতায়াতের সুব্যবস্থা থাকবে। প্যাকেজের সঙ্গে সেহরি অথবা ইফতারের সুবিধাও থাকছে।

এই বিশেষ প্যাকেজটি ক্রয়ের ক্ষেত্রে ছয় মাসের কিস্তি পরিশোধে কোনো অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে না। দেশের শীর্ষস্থানীয় ২৪টি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে নভোএয়ার, যার ফলে এসব ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অনায়াসে কিস্তিতে এই প্যাকেজটি কিনতে পারবেন।

ভ্রমণকারীরা তাদের পছন্দ অনুযায়ী কক্সবাজারের ১৫টি জনপ্রিয় হোটেলের মধ্যে যেকোনো একটিতে থাকার সুযোগ পাবেন। হোটেল রুমের ধরন অনুযায়ী প্যাকেজের মূল্য পরিবর্তিত হবে। এই হোটেলগুলোর মধ্যে রয়েছে হোটেল সি প্যালেস, উইনডি টেরেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল, হোটেল কল্লোল, নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল, বেস্ট ওয়েস্টার্ন বে হিল, হোটেল কক্স টু ডে, লং বিচ হোটেল, ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট, গ্রীন নেচার রিসোর্ট এন্ড সুইট, সীগাল হোটেল, রামাদা হোটেল, ডেরা রিসোর্ট এন্ড স্পা এবং সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা।

নভোএয়ারের ফ্রীকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম “স্মাইলস”-এর সদস্যরা প্রতিবার ভ্রমণের মাধ্যমে পয়েন্ট অর্জন করতে পারবেন এবং নির্দিষ্ট পয়েন্ট অর্জনের পর কমপ্লিমেন্টারি টিকিট পাবেন। এছাড়া, স্মাইলস সদস্যরা বিভিন্ন অংশীদার ব্র্যান্ডের আউটলেট থেকে বিশেষ সুবিধা ও ছাড় উপভোগ করতে পারবেন। সংস্থার ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে যে কোনো যাত্রী সহজেই স্মাইলস সদস্য হতে পারবেন।

বর্তমানে নভোএয়ার কক্সবাজার ছাড়াও প্রতিদিন চট্টগ্রাম, সিলেট এবং সৈয়দপুরে ফ্লাইট পরিচালনা করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

মাত্র ১৮১৮ টাকার কিস্তিতে স্বপ্নের কক্সবাজার, নভোএয়ারের বিশেষ ভ্রমণ প্যাকেজ

আপডেট সময় : ০৪:৪১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬