প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে যোগাযোগ অবকাঠামো খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৬০ হাজার ৭৩০ কোটি টাকা, যা গত অর্থবছরের প্রস্তাবিত ৬৯ হাজার ১৯৬ কোটি টাকার তুলনায় ৮ হাজার ৪৬৬ কোটি টাকা কম। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এই তথ্য জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সড়ক বিভাগের জন্য বরাদ্দ কমেছে ১ হাজার ৫৭৮ কোটি টাকা, যা এবার ৩৬ হাজার ৯১৮ কোটি টাকা। সেতু বিভাগের বরাদ্দ ৩ হাজার ১১৪ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯০৮ কোটি টাকা। রেলপথ খাতে বরাদ্দ কমেছে ২ হাজার ৪ কোটি টাকা, এবার প্রস্তাবিত ৯ হাজার ৯৪০ কোটি টাকা। এছাড়া যোগাযোগ অবকাঠামোর অন্যান্য খাতে বরাদ্দ কমেছে ১ হাজার ৭৭০ কোটি টাকা।
রিপোর্টারের নাম 



















