ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ডলার সংগ্রহে কেন্দ্রীয় ব্যাংক: বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ১৭১ মিলিয়ন ডলার কেনা হলো

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

দেশের ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ১৭১ মিলিয়ন বা ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন খান জানান, বাংলাদেশ ব্যাংক ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে যে ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে, সেগুলোর কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা। চলতি ফেব্রুয়ারি মাসে এ নিয়ে দুই দফায় মোট ৩৮ কোটি ৯৫ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক।

এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে এখন পর্যন্ত মোট ৪৩২ কোটি ৩০ লাখ বা ৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ গ্রহণ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে

ডলার সংগ্রহে কেন্দ্রীয় ব্যাংক: বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ১৭১ মিলিয়ন ডলার কেনা হলো

আপডেট সময় : ০৯:১৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬