ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সেনাবাহিনীর অদম্য সাহস ও গৌরবের অনবদ্য আলেখ্য ‘দুর্বার-সমরে শান্তিতে’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

দেশের যেকোনো কঠিন সময়ে সাধারণ মানুষের নির্ভরতার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী। তাদের সাহসিকতা, আত্মত্যাগ এবং গৌরবময় ইতিহাস এবার টেলিভিশনের পর্দায় ও ডিজিটাল মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছে। এই প্রথম বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক প্রামাণ্যচিত্র ‘দুর্বার-সমরে শান্তিতে’।

খাইরুল ইসলাম তুফান পরিচালিত এই বিশেষ প্রামাণ্যচিত্রটি গত ৩ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল, চ্যানেল আই-তে নিয়মিত প্রচারিত হচ্ছে।

নির্মাতা তুফান নিপুণভাবে তুলে ধরেছেন দেশের অভ্যন্তরে ও বিদেশে বাংলাদেশ সেনাবাহিনীর বৈচিত্র্যময় কার্যক্রমের অনেক অজানা অধ্যায়। এই প্রামাণ্যচিত্রে দর্শকরা দেখতে পাচ্ছেন মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর জন্মলগ্ন থেকে শুরু করে তাদের বীরত্বপূর্ণ অবদান, পাহাড় ও সমতল অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাদের অবিরাম প্রচেষ্টা, জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগ ও বিশ্বজুড়ে তাদের অর্জিত সম্মান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর মানবিক সহায়তা এবং বাহিনীর আধুনিকায়নের চিত্র।

‘দুর্বার’ নিয়ে নির্মাতা খাইরুল ইসলাম তুফান বলেন, “সেনাবাহিনীর ইউনিফর্মের পেছনে লুকিয়ে থাকা মানবিক ও দেশপ্রেমিক হৃদয়টিকে আমরা ‘দুর্বার-সমরে শান্তিতে’ প্রামাণ্যচিত্রের মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে চেয়েছি। এটি কেবল তথ্যের সমাহার নয়, বরং সাধারণ মানুষ ও সেনাবাহিনীর মধ্যকার আস্থার সম্পর্ককে আরও সুদৃঢ় করার একটি প্রয়াস। আমাদের লক্ষ্য হলো, তরুণ প্রজন্ম যেন এই সিরিজের মাধ্যমে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয় এবং বুঝতে পারে যে, যুদ্ধক্ষেত্রে বা শান্তিকালীন সময়ে, তাদের সেনাবাহিনী কতটা অদম্য।”

প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছে ‘পজিটিভ থিংক’ প্রতিষ্ঠান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন ঘাঁটিতে নজরদারিতে চীনের গোপন স্যাটেলাইট ব্যবহার করছে ইরান

সেনাবাহিনীর অদম্য সাহস ও গৌরবের অনবদ্য আলেখ্য ‘দুর্বার-সমরে শান্তিতে’

আপডেট সময় : ০১:৩৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬