ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

দুই দশক পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে জনসমুদ্র, নেতা-কর্মীদের উচ্ছ্বাস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দীর্ঘ দুই দশক পর বরিশালের মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দুপুরে নগরীর ঐতিহাসিক বেলস পার্ক (বঙ্গবন্ধু উদ্যান) মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। তাঁর এই আগমনকে কেন্দ্র করে গোটা বরিশাল বিভাগীয় শহর এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে।

বেলা ১২টা ২৬ মিনিটে তারেক রহমান জনসভাস্থলে পৌঁছালে উপস্থিত হাজার হাজার নেতা-কর্মী মুহুর্মুহু করতালি ও গগনবিদারী স্লোগানে তাঁকে স্বাগত জানান। এ সময় তিনি হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান এবং মঞ্চে আসন গ্রহণের কিছুক্ষণ পরই তাঁর বক্তব্য শুরু করেন।

রাজনৈতিক কারণে দীর্ঘ ১৯ বছর পর তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে অভূতপূর্ব উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সকাল ১০টা থেকেই বরিশালসহ পার্শ্ববর্তী জেলা ও উপজেলাগুলো থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে থাকেন। বেলা সাড়ে ১১টার মধ্যেই বিশাল এই মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়, যার প্রভাব ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাগুলোতেও।

বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই নির্বাচনী জনসভায় বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলার মোট ১৯টি সংসদীয় আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। নেতা-কর্মীরা ধানের শীষের প্রতিকৃতি এবং নিজ নিজ এলাকার প্রার্থীদের ছবি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে সমাবেশে যোগ দেন। পুরো এলাকা শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালের মে মাসে দলের ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে বরিশালে এসেছিলেন। দীর্ঘ বিরতির পর তাঁর এই সফর ও উপস্থিতিকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে বলে মনে করছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

দুই দশক পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে জনসমুদ্র, নেতা-কর্মীদের উচ্ছ্বাস

আপডেট সময় : ০১:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬