ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

নারায়ণগঞ্জে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে ৬ বছরের শিশুর মৃত্যু, আহত ৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সিনথিয়া রহমান হুমাইরা (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় শিশুটির বাবা-মাসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) রাত দশটার দিকে জালকুড়ি আন্ডারপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সিনথিয়া রহমান হুমাইরা মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার এলাকার মো. আশিকুর রহমান শামীমের মেয়ে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে একটি প্রাইভেটকারের সজোরে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশার যাত্রী শিশু হুমাইরা গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। এছাড়া, শিশুটির বাবা-মাসহ আরও পাঁচজন আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই গাড়িটির চালক পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেনীতে ইয়াবাসহ জেলা তাঁতীদল নেতা আটক, সহযোগীও গ্রেপ্তার

নারায়ণগঞ্জে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে ৬ বছরের শিশুর মৃত্যু, আহত ৫

আপডেট সময় : ০৪:০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬