ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে তুরস্ক-প্যারাগুয়ে

হার দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছে তুরস্ক ও প্যারাগুয়ে। নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়া এই দুটি দল আজ পরস্পরের মুখোমুখি হচ্ছে। সান ফ্রান্সিসকোতে বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি। পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করতে সমীকরণ মেলানোর ক্ষেত্রে দু’দলের জন্যই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটবলপ্রেমীরা একটি রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরেছে তুরস্ক। অন্যদিকে, স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে প্যারাগুয়ে। উভয় দলই এখন নিজেদের প্রথম জয়ের সন্ধানে মাঠে নামবে।

‘ডার্ক হর্স’ হিসেবে বিশ্বকাপে খেলছে তুরস্ক। প্রথম ম্যাচে ৩০টি শট নিয়েও অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলের দেখা পায়নি দলটি। গত সেপ্টেম্বরে স্পেনের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর থেকে সাত ম্যাচ জিতেছিল তুরস্ক এবং ড্র করেছিল একটি ম্যাচ। দুর্দান্ত পারফরম্যান্স দেখানো দলটিই কিনা বিশ্বকাপ শুরুর ম্যাচে গোলবঞ্চিত! ২০২২ সালের বিশ্বকাপে তৃতীয় হয়েছিল তুরস্ক। ওই বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বকাপ খেলছে তারা, কিন্তু দীর্ঘদিন পর বিশ্বকাপের প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখতে পারেনি কোচ ভিনসেনজো মন্টেলার দল। তবে প্যারাগুয়ের বিপক্ষে স্বরূপে ফিরতেই মাঠে নামবে তুরস্ক।

অন্যদিকে লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়েকে হতাশায় ডুবিয়ে দারুণ এক জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র। ম্যাচের প্রথমার্ধেই তিন গোল হজম করে বসে প্যারাগুয়ে। বিরতির পর কিছুটা ভালো খেললেও ম্যাচে আর ফিরতে পারেনি দলটি। তবে গত ম্যাচের ভুল ভুলে সামনের দিকেই চোখ কোচ গুস্তাভো আলফারোর শিষ্যদের। তুরস্কের বিপক্ষে জয়ের অভিন্ন লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা। এ পর্যন্ত তুরস্ক ও প্যারাগুয়ে একটি মাত্র প্রীতি ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে। ১৯৯৫ সালে প্যারাগুয়ের মাঠে হওয়া ওই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩ জুনকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা: গোয়েন্দা সংস্থা

বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে তুরস্ক-প্যারাগুয়ে

আপডেট সময় : ০৫:০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬