ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

রোববার থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি, কমবে ভ্যাপসা গরম

রাজধানীতে গত শুক্রবার সামান্য বৃষ্টি হলেও সারাদেশের তাপমাত্রা কমেছে এবং বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী রোববার থেকে এই বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে, যা ভ্যাপসা গরমের দাপট কিছুটা কমাতে সাহায্য করবে।

আগের দিনের তুলনায় রাজধানী ঢাকাসহ সারাদেশে তাপমাত্রা হ্রাস পেয়েছে। শুক্রবার খুলনায় সর্বোচ্চ ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে গতকাল দেশের প্রতিটি বিভাগেই কমবেশি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বোচ্চ ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এই বৃষ্টিপাতে কয়েকদিনের ভ্যাপসা গরমের পর দেশজুড়ে স্বস্তি ফিরে এসেছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় আছে। এতে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, মৌসুমি বায়ু এখন মোটামুটিভাবে সারাদেশেই বিস্তার লাভ করে সক্রিয় হয়েছে। এর ফলে দেশজুড়ে বর্ষার বৃষ্টি হচ্ছে এবং ২১ জুন থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। তবে এবার বর্ষায় বৃষ্টি হলেও স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকতে পারে। এছাড়া এবার এল নিনো সক্রিয় থাকায় সারাবিশ্বেই এর প্রভাব থাকবে। এর প্রভাবে বর্ষাকালে থেমে থেমে বৃষ্টি হলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে তাপমাত্রার চেয়েও বেশি ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি খুললেও কাটছে না তেলের সংকট: উধাও ১১৫ কোটি ব্যারেল সরবরাহ

রোববার থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি, কমবে ভ্যাপসা গরম

আপডেট সময় : ০৬:১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬