ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

শিক্ষা খাতে স্বজনপ্রীতি বরদাস্ত নয়: জাবিতে শিক্ষামন্ত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এমপি শিক্ষা ক্ষেত্রে স্বজনপ্রীতি বা নেপোটিজমের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।

শুক্রবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে আয়োজিত এই প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ক্ষেত্রে কোনো ধরনের নেপোটিজম বা স্বজনপ্রীতির সুযোগ নেই। আমরা কোনো ধরনের সুযোগ দেব না। মেধাবীরাই এই সেক্টরে এগিয়ে আসবে। তিনি আরও উল্লেখ করেন, একসময় ফার্স্ট ক্লাস ফার্স্ট না হলে শিক্ষক হওয়া যেত না। কিন্তু বিগত সরকারের আমলে দলীয় পরিচয়ে অনেকেই খুব সহজে শিক্ষক হয়ে গেছেন। তবে আমরা আর সেই সুযোগ দেব না।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী বলেন, তোমরা জাতির ভবিষ্যৎ। তোমাদের বাবা–মা অনেক স্বপ্ন নিয়ে তোমাদের এখানে পাঠিয়েছেন। তোমরা সেগুলো সবসময় মনে রাখবে। তিনি জোর দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন কেবল পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি একজন শিক্ষার্থীর জ্ঞান, মূল্যবোধ, নেতৃত্বগুণ ও মানবিক গুণাবলির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, মেধা, সততা ও পরিশ্রমই একজন শিক্ষার্থীর সাফল্যের মূল ভিত্তি হওয়া উচিত।

প্রবেশিকা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মুহাম্মদ শামসুল আলম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল আহসান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি খুললেও কাটছে না তেলের সংকট: উধাও ১১৫ কোটি ব্যারেল সরবরাহ

শিক্ষা খাতে স্বজনপ্রীতি বরদাস্ত নয়: জাবিতে শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৬:১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬