ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার: ঢাকার আদালতের পরোয়ানায় আটক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য লোকমান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে ইউনিয়নের পাশ থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, লোকমান আলীর বিরুদ্ধে ঢাকার একটি আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এই পরোয়ানা মূলে কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আদালতের নথিতে লোকমান আলীর বিরুদ্ধে একাধিক মামলার তথ্য রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, লোকমান আলী পূর্বে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন, যা এলাকার মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি করেছিল।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী লোকমান আলীকে আটক করা হয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি খুললেও কাটছে না তেলের সংকট: উধাও ১১৫ কোটি ব্যারেল সরবরাহ

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার: ঢাকার আদালতের পরোয়ানায় আটক

আপডেট সময় : ০৬:১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬