ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

মিল্টন খন্দকারের সুরে প্রথমবার দ্বৈত গানে কণ্ঠ দিলেন অপু আমান ও টুশি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বর্তমান প্রজন্মের জনপ্রিয় ও বহুমুখী প্রতিভার অধিকারী সঙ্গীতশিল্পী অপু আমানের সঙ্গে প্রথমবারের মতো দ্বৈত গানে কণ্ঠ দিলেন ‘সেরাকণ্ঠ-২০২৩’-এর চ্যাম্পিয়ন সাবরিনা নওশীন টুশি। ‘সবাই মিলে খুলবো এবার’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন শ্যামল দত্ত এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব মিল্টন খন্দকার। গানটি নিয়ে এরই মধ্যে একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে, যা তৈরি করেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গানটি খুব শীঘ্রই বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত হবে। বিটিভিতে প্রচারের পর এটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও অবমুক্ত করা হবে।

নতুন এই গানটি প্রসঙ্গে শিল্পী অপু আমান বলেন, “গানটির কথা ও সুর আমার বেশ ভালো লেগেছে। সুন্দর একটি কাজের অংশ হতে পেরে আমি আনন্দিত। টুশি অত্যন্ত ভালো গায়। এর আগেও আমার সঙ্গীত পরিচালনায় বিটিভির একটি অনুষ্ঠানে সে প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিক উজ জামান স্যারের কথায় গান গেয়েছিল। তবে এবারই প্রথম আমরা একসঙ্গে দ্বৈত গান গাইলাম। মিউজিক ভিডিওর শুটিংয়ে শিশুদের সঙ্গে কাটানো সময়গুলোও ছিল বেশ উপভোগ্য। আশা করছি, গানটি শ্রোতাদের পছন্দ হবে।”

সহ-শিল্পী অপু আমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে টুশি বলেন, “অপু ভাই এ প্রজন্মের একজন অত্যন্ত গুণী শিল্পী ও সুরকার। তার সঙ্গে দ্বৈত গান গাইতে পারা আমার জন্য বড় একটি সুযোগ। বিশেষ করে মিল্টন খন্দকার স্যারের প্রতি আমি চিরকৃতজ্ঞ আমাকে এই সুন্দর গানটিতে সুযোগ দেওয়ার জন্য। রেকর্ডিংয়ের সময় অপু ভাই আমাকে গানের নানা বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন, যা আমার ভবিষ্যৎ পথচলায় অনেক কাজে লাগবে। আমি এই গানটি প্রচারের অপেক্ষায় মুখিয়ে আছি।”

বর্তমানে অপু আমান ও টুশি দুজনেই পেশাগত কাজে বেশ ব্যস্ত সময় পার করছেন। অপু আমান সম্প্রতি কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা বেশ কিছু গানের সুরারোপ করেছেন, যেখানে তিনি নিজে এবং দিঠি আনোয়ার কণ্ঠ দিয়েছেন। গানগুলো শীঘ্রই একটি বিশেষ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়ার কথা রয়েছে। এছাড়া স্টেজ শো এবং টেলিভিশন লাইভ অনুষ্ঠানেও এই দুই শিল্পীর নিয়মিত ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতায় পাকিস্তান, বৈঠক নিয়ে কাটছে না ধোঁয়াশা

মিল্টন খন্দকারের সুরে প্রথমবার দ্বৈত গানে কণ্ঠ দিলেন অপু আমান ও টুশি

আপডেট সময় : ১২:২২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬