ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

কৃষকের চাহিদা মেটাতে ২.১ লাখ টন সার কিনছে সরকার: অনুমোদন সরকারি ক্রয় কমিটির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের নিরবচ্ছিন্ন চাহিদা মেটাতে সরকার বিভিন্ন উৎস থেকে প্রায় ২ লাখ ১০ হাজার মেট্রিক টন সার ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পঞ্চম সভায় এ অনুমোদন দেওয়া হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন এবং সভা শেষে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ১১তম ঐচ্ছিক লটের আওতায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ৩১৯.৫১ কোটি টাকা, যেখানে প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৬৫১ মার্কিন ডলার।

একই সরবরাহকারী মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে পৃথকভাবে ৩০ হাজার মেট্রিক টন করে মোট ৬০ হাজার মেট্রিক টন টিএসপি সার (১৭তম ও ১৮তম লট) আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে। প্রতিটি লটের জন্য ব্যয় ধরা হয়েছে ১৮৪.৫৩ কোটি টাকা।

এছাড়া, সৌদি আরবের মা’আদেন কোম্পানি থেকে ২০২৬ সালের প্রথম লটের জন্য ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির সুপারিশ করেছে কমিটি। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩২৩.৯২ কোটি টাকা।

দেশের অভ্যন্তরীণ উৎস থেকে কাফকো, বাংলাদেশ থেকে প্রায় ১৫৩.০৮ কোটি টাকায় ৩০ হাজার মেট্রিক টন ব্যাগজাত দানাদার ইউরিয়া সার সংগ্রহ করা হবে। পাশাপাশি, সৌদি আরবের স্যাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে প্রায় ২০৫.৩১ কোটি টাকায় ৪০ হাজার মেট্রিক টন বাল্ক দানাদার ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সার আমদানি কৃষকদের জন্য প্রয়োজনীয় সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করবে এবং দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

কৃষকের চাহিদা মেটাতে ২.১ লাখ টন সার কিনছে সরকার: অনুমোদন সরকারি ক্রয় কমিটির

আপডেট সময় : ০৭:০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬